ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে কোনো নাগরিক যেন পুলিশের কাছে সেবা নিতে গিয়ে হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রত্যেক সদস্যকে সতর্ক থাকতে হবে।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। চলতি বছরের ১ ফেব্রুয়ারি তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল।

পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি সেরা প্রবেশনার এবং ফিল্ড অ্যাক্টিভিটিজ বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পান।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম সেরা একাডেমিক পুরস্কার এবং এ বি এম মামুন সেরা শুটারের পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশ

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ