ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি শুরু করেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা করেন। বিচার শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দুই আসামিকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি হয় হাইকোর্টে। ২০১৬ সালের ১৫ জুন দেওয়া রায়ে হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

একই রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের একজন শহীদুল ইসলাম শিপু পরে কারাগারে মারা যান।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামি ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর এখন সর্বোচ্চ আদালতে সেই আপিলগুলোর চূড়ান্ত শুনানি শুরু হলো।

ট্যাগ : সুপ্রিম কোর্ট আপিল বিভাগ আদালত সংবাদ

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি শুরু করেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা করেন। বিচার শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দুই আসামিকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি হয় হাইকোর্টে। ২০১৬ সালের ১৫ জুন দেওয়া রায়ে হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

একই রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের একজন শহীদুল ইসলাম শিপু পরে কারাগারে মারা যান।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামি ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর এখন সর্বোচ্চ আদালতে সেই আপিলগুলোর চূড়ান্ত শুনানি শুরু হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ