ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুকে নিউইয়র্কে প্রবেশের পর আটক করা যায় কি না, তা নিয়ে শহরের মেয়র জোহরান মামদানি আইনি বিষয় পর্যালোচনার কথা বলার পর ট্রাম্প এমন মন্তব্য করেন।

মামদানি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক বক্তব্যে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আলোকে তার বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউইয়র্ক মেয়রের এই মন্তব্যের পর ইসরায়েল সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে। নেতানিয়াহুর কার্যালয় এ উদ্যোগের সমালোচনা করে এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ওপর কোনো এখতিয়ার নেই। একই সঙ্গে আদালটির কার্যক্রম নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। তিনি বলেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যারা যুক্তরাষ্ট্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে গাজা সংঘাতকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র না হওয়ায় আদালতের ওই পরোয়ানা বাস্তবায়নে ওয়াশিংটনের ওপর কোনো বাধ্যবাধকতা নেই বলে দেশটির কর্মকর্তারা আগেও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য গাজা বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুকে নিউইয়র্কে প্রবেশের পর আটক করা যায় কি না, তা নিয়ে শহরের মেয়র জোহরান মামদানি আইনি বিষয় পর্যালোচনার কথা বলার পর ট্রাম্প এমন মন্তব্য করেন।

মামদানি দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক বক্তব্যে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আলোকে তার বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউইয়র্ক মেয়রের এই মন্তব্যের পর ইসরায়েল সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে। নেতানিয়াহুর কার্যালয় এ উদ্যোগের সমালোচনা করে এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ওপর কোনো এখতিয়ার নেই। একই সঙ্গে আদালটির কার্যক্রম নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। তিনি বলেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যারা যুক্তরাষ্ট্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে গাজা সংঘাতকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র না হওয়ায় আদালতের ওই পরোয়ানা বাস্তবায়নে ওয়াশিংটনের ওপর কোনো বাধ্যবাধকতা নেই বলে দেশটির কর্মকর্তারা আগেও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ