ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনরায় উপেক্ষার পরিণতি ভালো হয় না: রেজাউল করীম

সংগৃহীত ছবি
ফলো করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। তাই সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে চব্বিশের গণ-অভ্যুত্থানের পেছনেও জনমত উপেক্ষার বিষয়টি কাজ করেছে।

তিনি বলেন, আইনি জটিলতা, রাজনৈতিক স্বার্থ বা কথার মারপ্যাঁচে গণভোটের রায় উপেক্ষা করা উচিত নয়। গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেনি, বরং দলের শীর্ষ নেতৃত্ব এর পক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি আরও বলেন, সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা রাজনৈতিক অসততা। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণরায়কে সম্মান জানিয়ে নিজেদের আগের অবস্থানে অটল থাকা উচিত।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ট্যাগ : চরমোনাইপীর রেজাউলকরীম ইসলামীআন্দোলনবাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জনরায় উপেক্ষার পরিণতি ভালো হয় না: রেজাউল করীম

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। তাই সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে চব্বিশের গণ-অভ্যুত্থানের পেছনেও জনমত উপেক্ষার বিষয়টি কাজ করেছে।

তিনি বলেন, আইনি জটিলতা, রাজনৈতিক স্বার্থ বা কথার মারপ্যাঁচে গণভোটের রায় উপেক্ষা করা উচিত নয়। গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেনি, বরং দলের শীর্ষ নেতৃত্ব এর পক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি আরও বলেন, সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা রাজনৈতিক অসততা। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণরায়কে সম্মান জানিয়ে নিজেদের আগের অবস্থানে অটল থাকা উচিত।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ