ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হজের ব্যয় কমাতে এক শতাংশ ব্যাকআপ আবাসন বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর

সংগৃহীত ছবি
ফলো করুন

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন এক শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

২০২৭ সালের হজে ব্যাকআপ আবাসন দুই শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজের ব্যয় বাড়বে। এ কারণে ২০২৬ সালের মতো বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন এক শতাংশ বহাল রাখার অনুরোধ জানান ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি পেয়েছেন এবং সুপারিশসহ সেটি সৌদি সরকারের কাছে পাঠিয়েছেন। তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

আধা-সরকারি ওই পত্রে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফার সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় অসামান্য ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ট্যাগ : হজ ধর্মমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হজের ব্যয় কমাতে এক শতাংশ ব্যাকআপ আবাসন বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন এক শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

২০২৭ সালের হজে ব্যাকআপ আবাসন দুই শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজের ব্যয় বাড়বে। এ কারণে ২০২৬ সালের মতো বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন এক শতাংশ বহাল রাখার অনুরোধ জানান ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি পেয়েছেন এবং সুপারিশসহ সেটি সৌদি সরকারের কাছে পাঠিয়েছেন। তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

আধা-সরকারি ওই পত্রে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফার সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় অসামান্য ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ