ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিয়া হত্যা মামলার পলাতক আসামির বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিজিবি সদর দপ্তর পিলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বর্তমান সেনা আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। একই অপরাধে কোনো ব্যক্তির সিভিল আইন ও সামরিক আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিজিবির প্রস্তাব অনুযায়ী মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি জানান, সীমান্তে মাইন বা ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবিলায় আধুনিক ডিটেকশন সরঞ্জাম বিজিবিকে দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

ভারত ও মিয়ানমার সীমান্তের চ্যালেঞ্জ ভিন্ন উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করা এখন জরুরি। অবৈধ পুশ-ইন প্রতিহত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বৈধ নাগরিকদের বিষয়ে নিয়ম মেনে জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান মোজাফফর হোসেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জিয়া হত্যা মামলার পলাতক আসামির বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিজিবি সদর দপ্তর পিলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বর্তমান সেনা আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। একই অপরাধে কোনো ব্যক্তির সিভিল আইন ও সামরিক আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিজিবির প্রস্তাব অনুযায়ী মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি জানান, সীমান্তে মাইন বা ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবিলায় আধুনিক ডিটেকশন সরঞ্জাম বিজিবিকে দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

ভারত ও মিয়ানমার সীমান্তের চ্যালেঞ্জ ভিন্ন উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করা এখন জরুরি। অবৈধ পুশ-ইন প্রতিহত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বৈধ নাগরিকদের বিষয়ে নিয়ম মেনে জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ