ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তির পরই বক্স অফিসে বাজিমাত নোলানের ‘দ্য ওডিসি’র

ছবি : সংগৃহিত
ফলো করুন

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বোধনী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বক্স অফিস তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১২৪.৫ মিলিয়ন ডলার। অন্য আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩৯.৬ মিলিয়ন ডলার।

বিশ্ববাজারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। ভারতে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি গ্রস আয় করেছে, যা দেশটিতে নোলানের কোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিং।

ভারতীয় বক্স অফিসে প্রথম উইকএন্ড শেষে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১.৩০ কোটি রুপি এবং গ্রস আয় হয়েছে ৭৩.১৯ কোটি রুপি। এর বড় অংশ এসেছে ইংরেজি সংস্করণ থেকে।

বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। চলচ্চিত্র বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির তিন দিনের মধ্যে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির আয় ১ কোটি টাকার বেশি হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয় করা সিনেমার তালিকায় যুক্ত হয়েছে ‘দ্য ওডিসি’।

মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি প্রদর্শনী থেকে সিনেমাটি ২১ লাখ টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান।

সিনেমায় রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। এছাড়া এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ংও এবং জেনডায়ার মতো তারকারা।

ট্যাগ : ক্রিস্টোফার নোলান টম হল্যান্ড দ্য ওডিসি ম্যাট ডেমন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মুক্তির পরই বক্স অফিসে বাজিমাত নোলানের ‘দ্য ওডিসি’র

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বোধনী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বক্স অফিস তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১২৪.৫ মিলিয়ন ডলার। অন্য আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩৯.৬ মিলিয়ন ডলার।

বিশ্ববাজারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। ভারতে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি গ্রস আয় করেছে, যা দেশটিতে নোলানের কোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিং।

ভারতীয় বক্স অফিসে প্রথম উইকএন্ড শেষে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১.৩০ কোটি রুপি এবং গ্রস আয় হয়েছে ৭৩.১৯ কোটি রুপি। এর বড় অংশ এসেছে ইংরেজি সংস্করণ থেকে।

বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। চলচ্চিত্র বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির তিন দিনের মধ্যে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির আয় ১ কোটি টাকার বেশি হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয় করা সিনেমার তালিকায় যুক্ত হয়েছে ‘দ্য ওডিসি’।

মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি প্রদর্শনী থেকে সিনেমাটি ২১ লাখ টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান।

সিনেমায় রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। এছাড়া এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ংও এবং জেনডায়ার মতো তারকারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ