ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানাল বাংলাদেশ দূতাবাস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ে স্পেন জাতীয় দল ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় দূতাবাস জানায়, স্পেনের এই ঐতিহাসিক সাফল্যে দেশটির ফুটবল দল ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বার্তায় বলা হয়, স্পেনের বিশ্বকাপ জয় দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। এই অর্জন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত তৈরি করেছে।

বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। স্পেনের এই সাফল্য উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা প্রকাশ করা হয়।

দূতাবাস স্পেনের ভবিষ্যৎ সাফল্য ও আরও গৌরবময় অর্জন কামনা করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানাল বাংলাদেশ দূতাবাস

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ে স্পেন জাতীয় দল ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় দূতাবাস জানায়, স্পেনের এই ঐতিহাসিক সাফল্যে দেশটির ফুটবল দল ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বার্তায় বলা হয়, স্পেনের বিশ্বকাপ জয় দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। এই অর্জন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত তৈরি করেছে।

বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। স্পেনের এই সাফল্য উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা প্রকাশ করা হয়।

দূতাবাস স্পেনের ভবিষ্যৎ সাফল্য ও আরও গৌরবময় অর্জন কামনা করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ