ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ছবি: সংগৃহীত
ফলো করুন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির ভূ-ভৌত সংস্থা বিএমকেজির বরাতে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় পালু শহর ও আশপাশের এলাকায় এক মিনিটের বেশি সময় ধরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। পরে কয়েক দফা পরাঘাতও হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সতর্কতার অংশ হিসেবে কয়েকটি হাসপাতালে রোগীদের বাইরে সরিয়ে নেওয়া হয়।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: রয়টার্স, এপি

ট্যাগ : ইন্দোনেশিয়া, সুলাওয়েসি, ভূমিকম্প, পালু, শক্তিশালী ভূমিকম্প

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির ভূ-ভৌত সংস্থা বিএমকেজির বরাতে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় পালু শহর ও আশপাশের এলাকায় এক মিনিটের বেশি সময় ধরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। পরে কয়েক দফা পরাঘাতও হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সতর্কতার অংশ হিসেবে কয়েকটি হাসপাতালে রোগীদের বাইরে সরিয়ে নেওয়া হয়।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: রয়টার্স, এপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ