উখিয়ায় ৭ শতাধিক রোহিঙ্গা আটক

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোহিঙ্গাদের বিভিন্নভাবে ব্যবহারের শঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এ অভিযানের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় এ সংখ্যা দ্রুত বাড়তে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী ক্যাম্পে ফেরত পাঠায় বলেও জানানো হয়েছে।


























