ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুর, তীব্র নিন্দা জামায়াত আমিরের

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

ঢাকা-১৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এই অভিযোগ তুলে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। পোস্টের সঙ্গে তিনি ভাঙচুর হওয়া একটি বুথের ছবিও আপলোড করেছেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’

শফিকুর রহমান বলেন, ‘পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির আমির ডা. শফিকুর রহমান। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

শেয়ার করুন

দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুর, তীব্র নিন্দা জামায়াত আমিরের

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬