ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় মেঘনা আলমের জিডি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

ঢাকা-৮ আসনে ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রমনা থানায় জিডিটি করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও নানা ধরনের হুমকি-ধমকি এবং নারী সমর্থকদের হয়রানির ঘটনায় তিনি স্বাভাবিকভাবে প্রচার কার্যক্রম চালাতে পারেননি।

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনকে তিনি দেশের ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলোর একটি হিসেবে দেখছেন। এই আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় নারী প্রার্থীরা সাধারণত এগোতে চান না বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। চলতি নির্বাচনে তিনি একমাত্র নারী প্রার্থী বলেও জানান তিনি।

মেঘনা আলমের ভাষ্য অনুযায়ী, সরকারি প্রতিশ্রুতি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন এবং তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন কেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের সময় তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমান নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলেও তিনি দাবি করেছেন।

শেয়ার করুন

নিরাপত্তা শঙ্কায় মেঘনা আলমের জিডি

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬