ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাবিব; তিনি সূত্রাপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, “হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।” তবে কী পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, “কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের সাজা দেন।”

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত হাবিবকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হাবিবের দাবি, তিনি পোলিং এজেন্টদের “চা-নাস্তা খাওয়ার জন্য” খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।

শেয়ার করুন

রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬