ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি-২ আসনে পরাজিত জামায়াতের ফয়জুল হক

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক পরাজিত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

বেসরকারি ফল অনুযায়ী, ৯০টি কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০টি ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে প্রার্থী ছিলেন ১০ জন, আর ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন

এদিকে এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নোট: প্রতিবেদনটি বেসরকারি ফলাফলের ভিত্তিতে তৈরি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল প্রকাশ হলে তথ্য হালনাগাদ হতে পারে।

শেয়ার করুন

ঝালকাঠি-২ আসনে পরাজিত জামায়াতের ফয়জুল হক

আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬