ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুর, তীব্র নিন্দা জামায়াত আমিরের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন : নজরুল ইসলাম খান বিএনপি ও স্বতস্ত্র সংঘর্ষ, আহত ৯ ভালুকায় ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ভোট ডাকাতির ‘নীলনকশা’র অভিযোগ: প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন সাকি জাতীয় নির্বাচন ও গণভোট কাল: সংস্কারের পক্ষে শায়খ আহমাদুল্লাহর ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ

জাতীয় নির্বাচন ও গণভোট কাল: সংস্কারের পক্ষে শায়খ আহমাদুল্লাহর ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। একইদিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে, যা দেশে প্রথমবারের মতো একসঙ্গে আয়োজন করা হচ্ছে।

গণভোটে ভোটারদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সমর্থন আছে কি না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গণভোটের ব্যালটে খুব সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ থাকবে।

এদিকে জনপ্রিয় ইসলামী স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এই সংস্কার উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংস্কারসংক্রান্ত সব কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখেই বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, চূড়ান্ত সংস্কার কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সে জন্য প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হওয়া উচিত।

শায়খ আহমাদুল্লাহ পোস্টে বলেন, “হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়—হোক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।”

শেয়ার করুন

জাতীয় নির্বাচন ও গণভোট কাল: সংস্কারের পক্ষে শায়খ আহমাদুল্লাহর ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬