ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 9

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটের আগের দিন এক প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রুস্তম আলী গত ৩ ফেব্রুয়ারি প্রবাস থেকে দেশে ফেরেন। বুধবার দুপুরে ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ঘরের গ্রিলে আঘাত করে চিৎকার-চেঁচামেচি ও গালাগাল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “হঠাৎ বিকট শব্দে গুলির আওয়াজ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় ভয় তৈরি হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। “প্রাথমিকভাবে জানতে পেরেছি কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কারা জড়িত এবং ঘটনার উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি। এছাড়া এলাকায় টহল জোরদারের কথাও জানান ওসি।

প্রশাসন সূত্র জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬