ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির সময়ে গ্রাহকসেবা স্বাভাবিক রাখতে ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ছুটির সময়ে মোবাইলে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধসহ নিয়মিত সেবাগুলো স্বাভাবিক থাকবে। তবে এ সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে নির্বাচনকে ঘিরে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে জানায়, এমএফএস এবং এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে আর্থিক লেনদেন স্বাভাবিক রাখার পাশাপাশি সন্দেহজনক লেনদেন চিহ্নিত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিষয়েও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন

নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬