ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

ভোটাররা শঙ্কায় রয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচনের আগে ভোটাররা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছেন—এটাই এখন সারা দেশের সামগ্রিক চিত্র। তবে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় হলে পরিস্থিতি এখনও বদলানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবারের নির্বাচনে কী হতে যাচ্ছে—তার নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান কারও হাতে নেই। বিভিন্ন জরিপে যেসব তথ্য আসছে, সেগুলোর বাস্তবতা বোঝা যাবে তখনই, যখন ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে প্রশাসন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি—এমন বাস্তবতায় ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। নির্বাচন কমিশন যে ‘ঈদের আনন্দ’ বা উৎসবমুখর পরিবেশের কথা বলছে, বাস্তবে অনেক জায়গায় তা দেখা যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য, ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নির্বাচনকে ঘিরে শঙ্কা কাটাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও দৃশ্যমান তৎপরতা প্রয়োজন বলেও তিনি মত দেন।

শেয়ার করুন

ভোটাররা শঙ্কায় রয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬