ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাসের মধ্যে মিথ্যা মামলায় আটক সবাই মুক্তি পাবে: সারজিস

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 16

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেছেন, আটোয়ারী উপজেলায় গত দেড় বছরে বহু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচিত হলে “ইনসাফ কায়েম” করার অঙ্গীকার করে তিনি বলেন, এ সময়ে মিথ্যা মামলার শিকার হয়ে যারা কারাগারে আছেন, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে মুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় সারজিস আলম আরও বলেন, অসহায় মানুষের ওপর যারা জুলুম করেছে এবং মামলাবাণিজ্যকে পেশা বানিয়েছে, তাদের ক্ষেত্রে দল কিংবা ধর্ম দেখে ছাড় দেওয়া হবে না। “যত বড় নেতাই হোক, জবাবদিহি করতে হবে”—এমন বক্তব্য দিয়ে তিনি দাবি করেন, কেউ শুধরে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার কৃষিভিত্তিক জীবনযাত্রার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, সার, কীটনাশক এবং ফসলের ন্যায্যমূল্য নিয়ে বারবার সিন্ডিকেট গড়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি আশ্বাস দেন, কৃষকের ঘাম ঝরানো ফসল নিয়ে আর কোনো সিন্ডিকেট তৈরি হতে দেওয়া হবে না। অতীতে সারের সংকটে কৃষকদের চরম ভোগান্তির কথাও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, আটোয়ারী উপজেলা আমির ইউনুস আলীসহ ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

শেয়ার করুন

তিন মাসের মধ্যে মিথ্যা মামলায় আটক সবাই মুক্তি পাবে: সারজিস

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬