ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ দ্বিতীয়বারের মতো খুলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। এর সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, স্বর্ণসদৃশ বস্তু ও রূপাও উদ্ধার হয়েছে।শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় সিলগালা করা দানবাক্স ও ডেগ খোলা হয়।[BANGVIEWS-POST:1604]সেখান থেকে চার বস্তা টাকা বের করে গণনা শুরু করা হয়। নগদ অর্থ গণনায় শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।মাজার কমিটির হিসাব অনুযায়ী, নগদ অর্থের পাশাপাশি ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ৫৪ দশমিক ২ দিরহাম, এক ওমানি দিনার ৪৫০ পয়সা, ৪ হাজার ইন্দোনেশীয় রুপিয়া, ২০ মার্কিন ডলার, ২০ হংকং ডলার, ২০ ইউরো এবং ১০ সিঙ্গাপুর ডলার পাওয়া গেছে।এ ছাড়া দানবাক্সে ২২ কাতারি রিয়াল, ৬ মালয়েশীয় রিংগিত এবং ৬০ পাকিস্তানি রুপিও ছিল।দানবাক্স থেকে ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপাও উদ্ধার করা হয়েছে।মাজারে ভক্তদের দান করা গবাদিপশুর হিসাবও প্রকাশ করা হয়েছে। একটি গরু লঙ্গরখানায় জবাই করে রান্না ও বিতরণ করা হয়েছে। দান করা ৬৫টি ছাগলের মধ্যে ৪০টি লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়। বাকি ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা আয় হয়েছে।[BANGVIEWS-POST:1601]এর আগে গত ২২ জুন মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে আটটি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, সাত আনা স্বর্ণালংকার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার একটি চেক যুক্ত হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পুরো অর্থ পরে হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়।

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা