ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাবাই আমার হিরো, রাষ্ট্রপতি পরিচয় নয়: শামারুহ মির্জা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।বাবার রাষ্ট্রীয় পরিচয়ের চেয়েও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে তিনি জানিয়েছেন, পদমর্যাদা নয়, তার কাছে মির্জা ফখরুল সবসময়ই ‘আব্বু’ এবং ‘হিরো’।[BANGVIEWS-POST:5202]রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’পোস্টে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার কথাও তুলে ধরেন।সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতি উল্লেখ করে শামারুহ লেখেন, এক রিপোর্টার তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’[BANGVIEWS-POST:5201]জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো।’তার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই প্রশংসা করেছেন। বাবা-মেয়ের সম্পর্কের এই আন্তরিক প্রকাশ নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।

বাবাই আমার হিরো, রাষ্ট্রপতি পরিচয় নয়: শামারুহ মির্জা