জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম, মেহেবুব হোসেন, মারিয়া তানজিমাৎ ও নার্গিস পারভীন এলিজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:3142]শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কুদ্দুস কাজল বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা তাদের মূলমন্ত্র হবে। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার ও পেশাদারত্বের প্রতি অঙ্গীকার বজায় রাখা হবে।মুক্ত তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা না হয়, সে বিষয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।