ইরানে মার্কিন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে দুর্বল হয়েছে মার্কিন ডলার।সোমবার (২৭ জুলাই) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৪ ডলারে নেমে আসে। দুই সপ্তাহ ধরে ইরানে চলা হামলা যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বন্ধ করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আশা তৈরি হয়েছে।রোববার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। যুদ্ধ বন্ধে স্থগিত কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর উদ্যোগও চলছে।[BANGVIEWS-POST:2600]এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়ায় নিরাপদ মুদ্রা হিসেবে ডলারের চাহিদা কমে যায়। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১৬৩ দশমিক ৫৮৫ ইয়েনে দাঁড়ায়।অন্যদিকে ইউরোর দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ১৪০৩ ডলার এবং ব্রিটিশ পাউন্ড শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৩৫২ ডলারে পৌঁছায়। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান নির্দেশকারী ডলার সূচক ছিল ১০১ দশমিক ২১ পয়েন্টে।বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ও তেলের দামের গতিপথ নিয়ে বাজারে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে ধীরে ধীরে উত্তেজনা কমলে জ্বালানি তেলের দাম আরও নিম্নমুখী হতে পারে।[BANGVIEWS-POST:2591]এদিকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বিনিয়োগকারীদের প্রত্যাশা কিছুটা কমেছে। ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে শূন্য দশমিক ২৫ শতাংশ পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনা ৩৩ দশমিক ৭ শতাংশে নেমেছে, যা শুক্রবার ছিল ৩৭ দশমিক ৪ শতাংশ।ক্রিপ্টোকারেন্সির বাজারে বিটকয়েনের দাম ১ শতাংশ বেড়ে ৬৫ হাজার ২৮৬ ডলার এবং ইথারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪৫ ডলারে পৌঁছেছে।সূত্র: রয়টার্স