ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিপাবলিকান প্রার্থীদের পেছনে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সহায়তায় ৪০ কোটি থেকে ৫০ কোটি ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রিপাবলিকান প্রার্থীদের জেতাতে যত অর্থ প্রয়োজন, তিনি তা ব্যয় করতে প্রস্তুত।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ব্যয় সংকোচন নীতি নিয়ে রিপাবলিকান দলের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছিল। দলের প্রার্থীদের নির্বাচনি প্রচারে ট্রাম্পের নিয়ন্ত্রণাধীন সুপার প্যাকের অর্থ যথেষ্ট পরিমাণে ব্যয় করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন ছিল।[BANGVIEWS-POST:5127]তবে এসব উদ্বেগের জবাবে ট্রাম্প জানান, তার নিয়ন্ত্রণাধীন তহবিলে বর্তমানে প্রায় ১০০ কোটি ডলার রয়েছে এবং রিপাবলিকানদের সহায়তায় এই অর্থ ব্যয় করতে তিনি কার্পণ্য করবেন না।ট্রাম্পের এমন ঘোষণায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে বড় ধরনের আর্থিক সহায়তার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের মাত্র দুই মাস আগে বিপুল অর্থ ব্যয় করে কতটা রাজনৈতিক প্রভাব তৈরি করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে।বিশেষ করে টেলিভিশন বিজ্ঞাপনের জন্য শেষ মুহূর্তে পর্যাপ্ত সময় ও প্রচারের সুযোগ পাওয়া কঠিন হতে পারে। একই সঙ্গে অনেক ভোটার এরই মধ্যে প্রার্থী সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি না, সেটিও নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি হচ্ছে টেক্সাসের সিনেট নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী প্যাক্সটন ডেমোক্র্যাট জেমস টালারিকোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ট্রাম্প প্যাক্সটনের প্রতি সমর্থন জানিয়েছেন।[BANGVIEWS-POST:5126]এর আগে বর্তমান রিপাবলিকান সিনেটর জন কর্নিনকে বাদ দিয়ে প্যাক্সটনের পক্ষে অবস্থান নেন ট্রাম্প। এতে সিনেটের রিপাবলিকান নেতাদের একাংশের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়।এদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও নিজের রাজনৈতিক তহবিল থেকে অর্থ ব্যয়ের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের উত্তরসূরিও নির্ধারণ করবেন।সূত্র: রয়টার্স

রিপাবলিকান প্রার্থীদের পেছনে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প