ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুর মুখে বেত ঢোকানোর ভিডিও ভাইরাল, শিক্ষকের ক্ষমা

লক্ষ্মীপুরের রায়পুরে এক শিশুশিক্ষার্থীর সঙ্গে অমানবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, কান্নারত এক শিশুর মুখে বারবার বেত ধরিয়ে দিচ্ছেন এক শিক্ষক।ঘটনাটি রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের দারুল উলুম কোরআন মাদ্রাসায় ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম ইমরান হোসেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই শিক্ষক ফেসবুকে একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি বলেন, ভিডিওটি তিনি নিজেই ধারণ ও প্রকাশ করেছিলেন। তার দাবি, শিশুটি পরীক্ষার সময় প্রশ্নের উত্তর দিতে না পেরে কান্না করছিল। কান্না থামানোর জন্য তিনি মজা করে বেত ধরেছিলেন। তবে বিষয়টি এভাবে ছড়িয়ে পড়বে, তা তিনি বুঝতে পারেননি বলে জানান।ইমরান হোসেন বলেন, তার আচরণে ভুল হয়েছে এবং এজন্য তিনি সবার কাছে ক্ষমা চান।[BANGVIEWS-POST:2101]জানা গেছে, ওই শিক্ষক আগে মাদ্রাসাটিতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার্থীদের ছবি ও ভিডিও অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং আচরণগত অভিযোগের কারণে প্রায় আড়াই মাস আগে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মঞ্জুর আহমেদ জানান, ইমরানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনুপযুক্ত আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের বিষয়ে অভিযোগ ছিল। একাধিকবার সতর্ক করার পরও পরিবর্তন না আসায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।ভিডিওতে দেখা যায়, শিশুটি কান্না করলেও শিক্ষক বারবার বেতটি তার মুখের কাছে নিয়ে যাচ্ছেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক তার অ্যাকাউন্ট সরিয়ে দেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুর মুখে বেত ঢোকানোর ভিডিও ভাইরাল, শিক্ষকের ক্ষমা