ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পাশে নেতানিয়াহু

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থনের কথা জানান।সাক্ষাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছাবার্তা নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত ওয়াহনিশ।বার্তায় নেতানিয়াহুকে সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করেন মিলেই। আর্জেন্টিনার প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থনের কথা শুনে আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি। জবাবে মিলেইকে ঘনিষ্ঠ ও প্রকৃত বন্ধু হিসেবে অভিহিত করেন নেতানিয়াহু। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালসহ বিভিন্ন বিষয়ে ইসরায়েল আর্জেন্টিনার পাশে রয়েছে বলে জানান তিনি। আর্জেন্টিনা দলকে শুভকামনাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ফাইনাল কেবল মাঠের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইসরায়েল প্রশ্নে স্পেন ও আর্জেন্টিনার রাজনৈতিক অবস্থানে পার্থক্য থাকায় নেতানিয়াহুর এই প্রকাশ্য সমর্থন বাড়তি তাৎপর্য বহন করছে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পাশে নেতানিয়াহু