ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারখানা ভবন থেকে বড় বড় অগ্নিশিখা বের হচ্ছে। একই সঙ্গে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। ভিডিওতে কয়েকজনকে ভবনের ছাদে আটকা পড়ে থাকতে দেখা গেছে।[BANGVIEWS-POST:1504]তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করেন। সূত্র: বিবিসি

চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮