ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫০ শিশুর উষ্ণ অভ্যর্থনা: শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর মঞ্চে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপন এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবোজ্জ্বল ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার কর্মসূচি রাখা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শিশু একাডেমির গ্যালারিতে শিশুদের আঁকা ছবি ও ফটো প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনের নিচতলায় নবস্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

১৫০ শিশুর উষ্ণ অভ্যর্থনা: শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর মঞ্চে প্রধানমন্ত্রী