কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র।গত ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে এসব সরঞ্জাম কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস) প্রকল্পের আওতায় কোস্ট গার্ডকে ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:5494]এসব ট্রমা রেসপন্স ব্যাগে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম রয়েছে, যা দুর্ঘটনা বা সংকটময় পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা দিতে ব্যবহার করা যাবে।মার্কিন দূতাবাস জানায়, এই সহায়তার মাধ্যমে কোস্ট গার্ড সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তা কার্যক্রমে সংস্থাটির প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় এই সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের নিরাপত্তা ও মানবিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে।