ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী কর্মী পাঠানোর বিষয়ে এ তথ্য জানান। [BANGVIEWS-POST:4751]মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে জনশক্তি পাঠানো হবে, তা সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া শেষ করা হবে। প্রতিমন্ত্রী জানান, প্রায় দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে দেশটিতে যাবেন। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে। এই ১০ হাজার কর্মীর ক্ষেত্রেও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশে কর্মরত ও অবস্থানরত মালয়েশীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের শ্রমবাজার নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের নিবন্ধনের বিষয়েও আলোচনা হয়েছে। [BANGVIEWS-POST:4750]এর আগে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে নানা জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী কয়েক মাসে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে।

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি কর্মী