ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুট হয়েছিল: তথ্যমন্ত্রী

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের নামে তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় ১৪০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।[BANGVIEWS-POST:2057]তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপ দেখানোর নামে রাষ্ট্রের ১৪০ কোটি টাকা তমা কনস্ট্রাকশনের মাধ্যমে লেনদেন করা হয়েছিল। তবে এবারের বিশ্বকাপ সম্প্রচারের আয়োজন ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে করা হয়েছে বলে জানান তিনি।এই ব্যয় আরও কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচারে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বলে তিনি আশা করছেন।[BANGVIEWS-POST:2032]সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ বাংলাদেশ টেলিভিশন ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তবে তথ্যমন্ত্রীর অভিযোগের বিষয়ে তমা কনস্ট্রাকশন কিংবা সাবেক সরকারের সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বকাপ দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুট হয়েছিল: তথ্যমন্ত্রী