ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিচারকের বিবেকই সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধান বিচারপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারকের সিদ্ধান্ত গ্রহণে মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও বিবেকের গুরুত্ব সবচেয়ে বেশি।শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, মামলার ঘটনা বা বিষয়বস্তু ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। এরপর সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগ করতে হয়। সবশেষে বিচারককে নিজের বিবেক ও বিচারবোধ ব্যবহার করে সিদ্ধান্ত নিতে হয়।[BANGVIEWS-POST:4680]তিনি বলেন, “আমার অভিজ্ঞতায় রায় লিখতে হয় তিনটা জিনিস দিয়ে। প্রথম হচ্ছে, অন দ্য ফ্যাক্টস, কী বিষয় নিয়ে মামলাটা হয়েছে। তারপর সেই ফ্যাক্টের ওপর প্রযোজ্য আইনটা আপনি প্রয়োগ করবেন। দ্বিতীয় হলো আইন, এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য বা আইনের কোন ধারা প্রযোজ্য। লাস্ট আপনি যখন সিদ্ধান্ত নেবেন, এই ফ্যাক্ট আর আইনের সঙ্গে যে জিনিসটা আমি ব্যবহার করি বা আমার মনে হয় প্রত্যেকটা বিচারকের ব্যবহার করা উচিত। সেটা হচ্ছে আপনার বিবেক।”প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকের বিবেক কোনো প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি মানুষের নিজস্ব চিন্তা ও উপলব্ধির অংশ।তিনি বলেন, “এই বিবেক কিন্তু আপনি এআই দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। বিবেক মানুষের নিজের; এটা আপনার একটা স্বপ্রণোদিত, এটা আপনার একটা চিন্তাশক্তি। মানুষ যখন চিন্তাশক্তি হারিয়ে ফেলবে, তখন কিন্তু আমি মনে করি তিনি অনেক ছোট হয়ে যাবে। জাজমেন্টে আপনার নিজের দেখতে হবে, নিজের বুদ্ধি-বিবেক, আইন ব্যবহার করে।”[BANGVIEWS-POST:4679]এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার উদাহরণ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে একটি মামলার রায় তৈরিতে এআই ব্যবহার করা হয়েছিল। পরে দেখা যায়, এআই যে বিচারিক সিদ্ধান্তের রেফারেন্স দিয়েছিল, সেই রায়ের কোনো অস্তিত্বই ছিল না।তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকিয়ে এআইকে কেবল ইতিবাচক কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মোহাম্মদ একরামুল হক। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।

বিচারকের বিবেকই সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধান বিচারপতি