ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণ লুট, আটক ২

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) ও মো. আবদুল্লাহ মিয়া (৬৬)।সিআইডি জানায়, ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি দল গত ৩ সেপ্টেম্বর রাতে ছাতক থানার ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ মিয়াকেও আটক করা হয়।তদন্তে জানা গেছে, চক্রটি ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জটিল রোগ ও সমস্যার সমাধানের কথা বলে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে কথিত চিকিৎসার জন্য ভুক্তভোগীদের বাসায় গিয়ে ঝাড়-ফুঁক ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস তৈরি করা হতো।[BANGVIEWS-POST:5275]সিআইডির তথ্য অনুযায়ী, একপর্যায়ে চিকিৎসার অংশ হিসেবে বাসায় থাকা স্বর্ণালংকার এক জায়গায় রাখতে বলা হতো। এরপর স্বর্ণ রুমালে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা বা নানা ধরনের কৌশল দেখিয়ে ভুক্তভোগীদের ব্যস্ত রাখা হতো। সেই সুযোগে চক্রের সদস্যরা স্বর্ণ নিয়ে পালিয়ে যেত।এ ঘটনায় শাহজাহানপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।অভিযানে জিয়াসমিন আক্তারের কাছ থেকে একটি সোনার আংটি এবং লকেটসহ একটি সোনার চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ২১ দশমিক ৮৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সিআইডি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং আত্মসাৎ করা বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণ লুট, আটক ২