ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিগত ১৭ বছরে তিস্তা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি: এ্যানি

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজন হলে বিদেশি প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল হলে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে তিস্তা নিয়ে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়নি। তার মতে, গত ১৭ বছরে দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তিস্তার দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি।[BANGVIEWS-POST:3888]পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে নদীর টেকসই ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন তিনি। নদী ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর প্রযুক্তির প্রয়োজন হলে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথাও জানান মন্ত্রী।সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজিমও তিস্তা অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে দ্রুত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।তারা বলেন, তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের সংকট ও দুর্ভোগ কমাতে নদী ব্যবস্থাপনায় কার্যকর এবং টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

বিগত ১৭ বছরে তিস্তা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি: এ্যানি