রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সাক্ষাতের শুরুতে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। পরে তারা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।[BANGVIEWS-POST:4448]এ সময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান।রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা আরও বাড়ানো এবং বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।