দিনাজপুর বোর্ডে এসএসসির পাসের হার কমল ৮.৯৮ শতাংশ
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এ বোর্ডে পাসের হার নিম্নমুখী রয়েছে।এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।[BANGVIEWS-POST:3492]বোর্ডের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।এবার দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ জন এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ১৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই কমেছে সাফল্যের হার।