ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে নতুন করে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে।মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৭৯ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৬ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮০ ডলারে ওঠে।[BANGVIEWS-POST:3115]এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত হামলা স্থগিত এবং নতুন আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানান। ওই ঘোষণার পর ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে কিংবা নির্ধারিত রয়েছে বলে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। তেহরানের ভাষ্য, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে কেবল ওমানের সঙ্গে যোগাযোগ চলছে।এর মধ্যেই হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। ওমানের আল-খাসাব থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।[BANGVIEWS-POST:3114]বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ কারণে শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং জলপথটির নিরাপত্তাহীনতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত প্রশমনের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। সামরিক উত্তেজনা কিংবা জাহাজে নতুন হামলার ঘটনা ঘটলে দাম আরও বাড়ার ঝুঁকিও রয়েছে।সূত্র: রয়টার্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম