ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।[BANGVIEWS-POST:5194]সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের সংখ্যা প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। তদন্ত ও উদ্ধার কার্যক্রম শেষে এ সংখ্যা পরিবর্তন হতে পারে।ইরানে জ্বালানি ট্যাংকার ও ভারী যানবাহন দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটিতে দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধরা হয়।এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে একটি যাত্রীবাহী বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।[BANGVIEWS-POST:5193]জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় অনেক বেশি। দুর্বল সড়কব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।সূত্র: আল জাজিরা

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬