ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ভারতের নয়াদিল্লিতে আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম রাখা হয়েছে বলে আয়োজকদের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে অডিওর মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।[BANGVIEWS-POST:3054]প্রচারিত প্যানেল তালিকায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ারের নামও রয়েছে।তবে সাকিব আল হাসান অনুষ্ঠানে অংশ নেবেন কি না, সে বিষয়ে তাঁর অথবা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।সাকিব ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।এরপর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে তাঁকে খুব কমই কথা বলতে দেখা গেছে। এ অবস্থায় শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তাঁর নাম আসার বিষয়টি রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।[BANGVIEWS-POST:3053]ড. ওয়ায়েল আউয়াদের ভাষ্য অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে সাংবাদিকেরা অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।প্রচারিত সূচি অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।শেখ হাসিনা অনুষ্ঠানে দেশে ফেরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বক্তব্য দিতে পারেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তাঁর বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান