ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের অংশীদারিত্ব বিতর্কে মুখ খুলল ফিফা

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির সম্ভাব্য পরিকল্পনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ফুটবল বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই এবং এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সংস্থাটি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দেয়। অন্যদিকে, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফও প্রস্তাবটির বিরোধিতা করেছে, যদিও তারা বয়কটের ঘোষণা দেয়নি।ফিফার পরিকল্পনা কার্যকর করতে সদস্যভুক্ত ২১১ দেশের মধ্যে অন্তত ১০৬ দেশের সমর্থন প্রয়োজন হবে। তবে উয়েফার ৫৫টি এবং কনক্যাকাফের ৪১টি সদস্য দেশ ইতোমধ্যে এ প্রস্তাবের বিরোধিতা করেছে। ফলে মোট ৯৬টি দেশের আপত্তির কারণে বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।[BANGVIEWS-POST:2843]শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, ভুল ও বিভ্রান্তিকর গণমাধ্যম প্রতিবেদনের কারণে চলমান পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সংস্থাটি বলেছে, সদস্য দেশগুলোর মতামত ও উদ্বেগকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা অব্যাহত থাকবে।ফিফা আরও জানায়, সব সদস্য সংস্থা যেন সঠিক তথ্যের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সে লক্ষ্যে পরামর্শ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। বিতর্কের জবাবে বিবৃতির শেষ অংশে ফিফা স্পষ্টভাবে জানিয়েছে, ফুটবল বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই এবং এমন কোনো বিষয় কখনোই বিবেচনায় আনা হয়নি।

বিশ্বকাপের অংশীদারিত্ব বিতর্কে মুখ খুলল ফিফা