চীনের সঙ্গে যৌথ আকাশ-নৌ মহড়া শুরু রাশিয়ার
চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ আকাশ ও নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই এই মহড়া শুরু হলো।সোমবার চীনের চিংদাও শহরের জলসীমা ও আকাশসীমায় যৌথ মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএর তথ্য অনুযায়ী, মহড়াটি চলবে ১৩ জুলাই পর্যন্ত।[BANGVIEWS-POST:1302]মহড়ায় অংশ নিতে রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রিয়ার অ্যাডমিরাল সের্গেই সিনকো বলেন, এই অনুশীলন মস্কো ও বেইজিংয়ের নৌসহযোগিতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে। তার দাবি, মহড়াটি মূলত প্রতিরক্ষামূলক।এ ধরনের যৌথ সামরিক মহড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে কি না, এমন প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ও চীনের যৌথ মহড়া কোনো দেশের বিরুদ্ধে নয়। এটি অঞ্চলের কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করেও পরিচালিত হচ্ছে না।তিনি বলেন, রাশিয়া-চীনের এ ধরনের অনুশীলন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।[BANGVIEWS-POST:1296]বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া-চীনের এই মহড়া বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: রয়টার্স