ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগের চেয়ে আরও কার্যকরভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমেও আগের তুলনায় উন্নতি হয়েছে।বরিশালের উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশালে ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচটি প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী জানান, কোনো ধরনের অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না।উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়ে সরকারের কঠোর অবস্থান রয়েছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজে গুণগত মান বজায় রাখার বিষয়েও নজর দেওয়া হচ্ছে।বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী