ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ মার্কিন নাগরিকসহ ৭ জন

কেনিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি এবং তার স্ত্রীও রয়েছেন।বুধবার (১৯ আগস্ট) সকালে মধ্য কেনিয়ার মাউন্ট ওলোলোকওয়ে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়।[BANGVIEWS-POST:4086]ইকুয়েডরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান মিশেল সেনসি-কন্তুগি ও তার স্ত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া টেলিভিশন সংস্থা তেলেমুন্দোর নির্বাহী হোসে সুয়ারেজও নিহতদের মধ্যে রয়েছেন।ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে সেনসি-কন্তুগির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।[BANGVIEWS-POST:4083]এদিকে পাঁচজন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিহতদের পরিবারের জন্য কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং দুর্ঘটনাস্থলে আগুন থাকায় উদ্ধার কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ মার্কিন নাগরিকসহ ৭ জন