ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবে গেল বাণিজ্যিক জাহাজ, নিহত ২

রোমানিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি শস্যবাহী বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেটি ডুবে গেছে বলে তিনি দাবি করেন। কৃষ্ণসাগরে ঘটে যাওয়া এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে রোমানিয়ার কোস্টগার্ড।আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রোমানিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় অবস্থানকালে জাহাজটিতে আগুন লাগার সংকেত পায় দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি দাবি করেন, নিরপেক্ষ পানিসীমায় থাকা অবস্থায় তুরস্কের মালিকানাধীন ও ভুট্টাবহনকারী বেসামরিক জাহাজটিতে দুটি রুশ ড্রোন সরাসরি আঘাত হানে। ক্ষতিগ্রস্ত জাহাজটিতে আজারবাইজান ও ভারতের নাগরিকরা কর্মরত ছিলেন। তবে রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ড ও জাহাজডুবির খবর নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চালালেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।এই ঘটনার মধ্য দিয়ে ন্যাটোর পূর্ব সীমান্তে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রোমানিয়া, পোল্যান্ড ও মলদোভা সহ সীমান্তবর্তী অঞ্চলে বারবার ড্রোন অনুপ্রবেশ ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপের আকাশসীমায় এ ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা সক্ষমতার জন্য একটি বড় পরীক্ষা। কৃষ্ণসাগরে বাণিজ্যিক নৌপথের ঝুঁকি ক্রমাগত বাড়ছে এবং যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার নৌবাহিনী সাগরে ভেসে থাকা অন্তত নয়টি বিপজ্জনক সমুদ্র মাইন ধ্বংস করেছে।সূত্র: আল জাজিরা

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবে গেল বাণিজ্যিক জাহাজ, নিহত ২