ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।[BANGVIEWS-POST:4996]সাক্ষাৎকালে হুমায়ুন কবির আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বাংলাদেশের প্রত্যাশা।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ