ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।বোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন।গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন।[BANGVIEWS-POST:3482]ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৮৭ হাজার ১০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ।অন্যদিকে, ৫৮ হাজার ৮২৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কুমিল্লা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ