ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপ্রতিম হত্যায় আদালতে ৩ আসামির জবানবন্দি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেফতার চার আসামির মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাসকামরায় দীর্ঘ ছয় ঘণ্টা শুনানি ও জিজ্ঞাসাবাদ শেষে তিন আসামি এ জবানবন্দি দেন।স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান।কুমিল্লা জেলা পুলিশ রোববার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, মামলার অপর আসামি মো. সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।তদন্তের একপর্যায়ে পুলিশ অপ্রতিমের লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি সিয়াম জবানবন্দি না দেওয়ায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অপ্রতিম হত্যায় আদালতে ৩ আসামির জবানবন্দি