কারিগরি বোর্ডে ২৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। গত বছর কারিগরি শিক্ষা বোর্ডের কোনো প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি ছিল না।[BANGVIEWS-POST:3484]প্রকাশিত ফল অনুযায়ী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। দেশের ৬৫১টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।এবার এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।[BANGVIEWS-POST:3483]নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশের পর ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।