ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোসেনপুরে শুরু হলো কলেরা টিকাদান ক্যাম্পেইন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:4238]স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলায় ১৪৫টি কেন্দ্রে কলেরা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ছাড়া এক বছর বা তার বেশি বয়সী সবাই বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, কলেরাসহ পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। টিকাদান কর্মসূচির মাধ্যমে হোসেনপুরে কলেরা প্রতিরোধে সচেতনতা বাড়ার পাশাপাশি রোগের বিস্তার নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করছেন তারা।

হোসেনপুরে শুরু হলো কলেরা টিকাদান ক্যাম্পেইন