১৪৬ জন গ্রেপ্তার, ১৬ লাখ ৪১ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার পুলিশের
অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১১ থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ। এসব অভিযানে ৮১টি আগ্নেয়াস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও সংশ্লিষ্ট ঘটনায় ৮১টি মামলা দায়ের এবং ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিপুল পরিমাণ মাদক উদ্ধারপুলিশের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪০০ পিস ইয়াবা, ৩ কেজি ৭৭৩ গ্রাম হেরোইন, ৪ হাজার ৫৭ বোতল ফেনসিডিল, ২ হাজার ৮৪২ বোতল ও ৭৪২ লিটার বিদেশি মদ এবং ৭২০ বোতল ও ৫ হাজার ৩১১ লিটার দেশি মদ। এ ছাড়া ২ হাজার ১৯০ কেজি ৮৩৪ গ্রাম গাঁজা এবং ৬২ হাজার ৩০৬টি ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামে উল্লেখযোগ্য অভিযাননারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।রাজধানী ঢাকায় অভিযানে ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, চট্টগ্রামে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রামে পরিচালিত আরেকটি অভিযানে ৩ লাখ ২৬ হাজার ৩২০ পিস ইয়াবা ও ১৬০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।অভিযান অব্যাহতঅবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।